বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, দেশ ও জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়া না হলে আওয়ামী লীগের জন্য কঠোর পরিণতি অপেক্ষা করছে।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও-মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, সময় থাকতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। অন্যথায় আন্দোলন শুরু হলে পালানোর পথ পাবেন না।
মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সকল বন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি করা হয়।
সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এস মোশাররফ হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) শাহজাহান হক মিলন প্রমুখ।