1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত! মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন

পুলিশের সঙ্গে সংঘর্ষে চোরাকারবারি নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০১৪
  • ১৪৩ Time View

cross fireসাতক্ষীরার গজালিয়া বিলে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে সংঘর্ষে মনিরুল ইসলাম (২৭) নামে এক চোরাকারবারি নিহত এবং কনস্টেবলসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত মনিরুলের বাবার নাম রজব আলী। তাদের বাড়ি জেলার সদর উপজেলার কালিয়ানী গ্রামে।

মঙ্গলবার রাতে সাতক্ষীরার সদর উপজেলার শিকড়ি সীমান্তের গজালিয়া বিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভারত থেকে চোরাকারবারিরা ফেনসিডিল নিয়ে আসছে- গোপনে এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল গজালিয়া বিলে অবস্থান নেয়। পরে মাদকদ্রব্য আটক করার সময় চোরাকারবারিদের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে মনিরুল গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং চোরাকারবারিরা ধারালো অস্ত্র দিয়ে আবদুর রহিম নামে এক কনস্টেবল আবদুর রহিমকে কুপিয়ে এবং এএসআই আমিনুল ইসলামকে পিটিয়ে আহত করে।

স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশের আহত দুই সদস্যকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে কনস্টেবল রহিমকে খুলনায় স্থানান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ