1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
মানিলন্ডারিং প্রতিরোধে সক্ষমতা বাড়াচ্ছে বিএফআইইউ রাজশাহীতে রাতে উত্তাল পদ্মার ঢেউয়ে ডুবেছে নৌকা টানাপড়েনের পর তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ‘ফের আলোচনা শুরু’ ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা ১০০ বছরেরও বেশি সময় পর বিড়াল পরিবারের নতুন প্রজাতির সন্ধান মিলল বলিভিয়ায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দু চেলসির ম্যাচসহ টিভিতে আজকের খেলা সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অনুমোদন

বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০১৪
  • ১২৮ Time View

marder pঝালকাঠির রাজাপুরে নেশার টাকা না পেয়ে বাাবা সিরাজুল হাওলাদার (৫৫)কে পিটিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে কামাল হোসেন হাওলাদার (২৩)। সোমবার সকালে উপজেলার রোলা গ্রামের বড় দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছেলে কামালকে রাজাপুর থানার ওসি (অপারেশন)এজেডএম মাসুদুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে চারাখালী গ্রাম থেকে পৌনে ১১টায় গ্রেফতার করেছে।

তবে পরিবার থেকে তাকে নেশাগ্রস্ত বলা হলেও পুলিশ বলছে অন্য কথা। নেশার টাকা নয় বরং কলা বিক্রীর টাকা ভাগাভাগি নিয়েই নাকি কথা কাটাকাটির এক পর্যায় এ ঘটনা ঘটে।

নিহতের বড় ছেলে জামাল হোসেন জানান, তার বাবা ভিক্ষা করে সংসার চালাত। তার ছোট ভাই শাহজাহান কোন কাজ করতনা। দীর্ঘদিন যাবত নেশায় আসক্ত ছিলেন। নেশার জন্য সে বিভিন্ন জিনিস চুরি করত। বাবাকে সে প্রাইয় শারিরিকভাবে নির্যাতন করত। এ নিয়ে পরিবারে প্রায় জামেলা করত শাহজাহান। বাধ্য হয়েই তাকে নেশার টাকা দিত তারা।

তিনি আরও জানান, শনিবার সকালে মাদক সেবনের জন্য বাবার কাছে ৫শ’ টাকা দাবি করে ভাই শাজাহান। কিন্তু বাবার কাছে টাকা না থাকায় দিতে অপারকতা প্রকাশ করেন।

এনিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ঘরে ব্যবহৃত কাঠের চৌকাঠ দিয়ে বাবার মাথায় আঘাত করে শাহজাহান এতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে তাকে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে আবাসিক মেডিকলে অফিসার আবুল খায়ের রাসেল তাকে মৃত ঘোষণা করা ।

রাজাপুর থানার ওসি (অপারেশন)এজেডএম মাসুদুজ্জামান বলেন, কলা বিক্রির টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবাকে আঘাত করলে তার মৃত্যু হয়। অভিযুক্ত ছেলে কামালকে চারাখালী গ্রাম থেকে পৌনে ১১টায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ