1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
মানিলন্ডারিং প্রতিরোধে সক্ষমতা বাড়াচ্ছে বিএফআইইউ রাজশাহীতে রাতে উত্তাল পদ্মার ঢেউয়ে ডুবেছে নৌকা টানাপড়েনের পর তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ‘ফের আলোচনা শুরু’ ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা ১০০ বছরেরও বেশি সময় পর বিড়াল পরিবারের নতুন প্রজাতির সন্ধান মিলল বলিভিয়ায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দু চেলসির ম্যাচসহ টিভিতে আজকের খেলা সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অনুমোদন

ছাত্রলীগের অবরোধে চবিতে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০১৪
  • ১১২ Time View

train ctgছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন। সোমবার সকালে শাটল ট্রেন ও সড়ক অবরোধ করেছে আন্দোলনরত ছাত্রলীগের একাংশ। ফলে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৭টায় ছাত্রলীগের একাংশ অবরোধ সৃষ্টি করে।

গতকাল রবিবার সন্ধ্যায় চবির কম্পিউটার সায়েন্স বিভাগের দুই ছাত্রকে মারধর করে ছাত্রলীগের অপর পক্ষ। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ট্রেন এবং সড়ক অবরোধ করেছে ছাত্রলীগের একাংশ।

সোমবার সকাল সাড়ে ৭টায় ও ৮টায় দুটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু অবরোধের কারণে দুইটি ট্রেনই ছেড়ে যেতে পারেনি। শিক্ষার্থীদের স্টেশনে এসে ফিরে যেতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের নন্দির হাট, ষোল শহরের ২ নম্বর এবং টাইগার পাস এলাকায় শিক্ষক বাসও অবরোধ করে দেওয়া হয়েছে। এখন সড়ক ও রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বিশ্ববিদ্যালয়টি শহর থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত। ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী শাটল ট্রেনে বিশ্ববিদ্যালয়ে যায়। তাই শাটল ট্রেন ও সড়ক অবরোধ করায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনেকটায় অচল হয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ