1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০১৪
  • ১১১ Time View

road accident2মানিকগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় কফিল উদ্দিন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রবিবার সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে জেলার সদর উপজেলার রহমান সিএনজি স্টেশনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, সকালে রহমান সিএনজি স্টেশনের সামনে ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল কফিল উদ্দিনকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার সময় কফিল উদ্দিন সাদা পোশাকে ছিলেন। তার পকেটে থাকা আইডি কার্ড দেখে তিনি পুলিশ কনস্টেবল বলে পরিচয় নিশ্চিত হয়। তবে তার কর্মস্থল বা গন্তব্য সম্পর্কে কিছু জানা যায়নি।

পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ