1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
মানিলন্ডারিং প্রতিরোধে সক্ষমতা বাড়াচ্ছে বিএফআইইউ রাজশাহীতে রাতে উত্তাল পদ্মার ঢেউয়ে ডুবেছে নৌকা টানাপড়েনের পর তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ‘ফের আলোচনা শুরু’ ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা ১০০ বছরেরও বেশি সময় পর বিড়াল পরিবারের নতুন প্রজাতির সন্ধান মিলল বলিভিয়ায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দু চেলসির ম্যাচসহ টিভিতে আজকের খেলা সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অনুমোদন

সত্তা’র টানে ঢাকায় পাওলি দাম

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০১৪
  • ১১৩ Time View

paolidamগৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য বছর চারেক আগে ঢাকায় এসেছিলেন কলকাতার অভিনেত্রী পাওলি দাম। এবার আসছেন হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ চলচ্চিত্রে অংশ নিতে। কল্লোল জানান, আগামী ১৫ নভেম্বর এক সপ্তাহের সফরে ঢাকায় আসছেন পাওলি। এ সময় সত্তা’র শুটিংয়ে অংশ নেবেন তিনি।

নির্মাতা হাসিবুর রেজা কল্লোল বলেন, ‘সত্তা ছবির শুটিং এরই মধ্যে শুরু হয়ে গেছে। ১৬ নভেম্বর থেকে আশা করছি পাওলি আমাদের সঙ্গে যোগ দিতে পারবেন। ঢাকা ও এর আশপাশেই ছবিটির শুটিং হবে। এবারের সফরে এক সপ্তাহ থাকবেন পাওলি।’

পাওলি দাম ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করছেন আহমেদ রুবেল, বন্যা মির্জা, কাবিলা, নাসরিন প্রমুখ।

উল্লেখ্য, ২০১০ সালে গৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’ ছবির শুটিংয়ে অংশ নিতে প্রথমবার ঢাকায় আসেন কলকাতার আলোচিত এ অভিনয়শিল্পী। এবার আসছেন সত্তা ছবির টানে।

এদিকে ১৪ নভেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে পাওলি দাম অভিনীত ছবি ‘পারাপার’। পারাপার ছবিতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের আহমেদ রুবেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ