1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

যুবলীগ-আওয়ামী লীগ কি জিনিস মূর্খরা জানে না

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০১৪
  • ১২৭ Time View

mayaমহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া যুবলীগকে মৌমাছির চাক বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, মূর্খরা জানে না যুবলীগ-আওয়ামী লীগ কি জিনিস।

বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের বাসভবনে বোমা হামলার প্রতিবাদে যুবলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আপনারা জানেন না, মৌচাকে ঢিল মেরে পানিতে গিয়ে লুকিয়ে থাকলেও কামড় দেয়। ভালো হইয়া যান। যুবলীগ হচ্ছে সেই জিনিস।

যুবলীগ নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের বুঝতে হবে যুবসমাজের মধ্যমণি ওমর ফারুক চৌধুরী। এই জায়গায় হাত দিয়েছে। এই যুবলীগ শেখ হাসিনার ডান হাত।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাতের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মাহবুব উল আলম হানিফ, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ