1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

ডেভিড বার্গম্যানকে দেশ থেকে বের করে দেওয়া উচিত: খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০১৪
  • ৮৯ Time View

kamrul5খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সাংবাদিক ডেভিড বার্গম্যানকে দেশ থেকে বের করে দেওয়া উচিত।

বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের বাসভবনে বোমা হামলার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, একাত্তরের ঘাতকদের বিচার করছি। সুপ্রিম কোর্টের আদালত কক্ষে আমাদের এক নেতা, খ্যাতিমান আইনজীবী, সংবিধান প্রণেতার ইহুদি জামাই বার্গম্যানকে মোবাইলে কথা বলার জন্য আদালত কক্ষ থেকে বের করে দেওয়া হয়েছিল।

এই বার্গম্যান ট্রাইব্যুনাল নিয়ে কটূক্তি করেছিল’ উল্লেখ করে তিনি বলেন, বার্গম্যান গতকাল আল-জাজিরা টেলিভিশনে সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশের কোনো আদালতই আর্ন্তজাতিক মানের নয়।

অর্থ্যাৎ এই ইহুদি জামাই বলেছে, তার শ্বশুর যে আদালতে প্র্যাকটিস করে, তার স্ত্রী ব্যারিস্টার সারা হোসেন যে আদালতে প্র্যাকটিস করে সেই আদালতও আন্তর্জাতিক মানের না।

আদালতের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, এই বার্গম্যানকে দেশ থেকে বের করে দেওয়া উচিত। কারণ হহুদি বার্গম্যান, খালেদা জিয়া, কামাল হোসেন তথাকথিত বুদ্ধিজীবী যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা সবাই এক। এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাতের সভাপতিত্বে আরো উপস্থিত আছেন আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, সিদ্দিকী নাজমুল আলম, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ