1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

নতুন করে রাজাকারদের তালিকা প্রকাশ হবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪
  • ১৩৩ Time View

mozammelমুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের তালিকা যেভাবে নতুন করে করা হচ্ছে, তেমনি বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও রাজাকারদেরও তালিকা প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হরতালবিরোধী মিছিলের আগে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সমাবেশে এসব কথা বলেন তিনি।

ঢাকাসহ বাংলাদেশের কোথাও হরতাল পালিত হচ্ছে না দাবি করে আ ক ম মোজাম্মেল হক বলেন, কোথাও হরতাল পালিত হচ্ছে না। জামায়াত-বিএনপি যেন নাশকতা করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আলবদর বাহিনীর প্রধানকে যারা মন্ত্রী বানিয়েছে, জনতার আদালতে তাদের বিচার হবে।

জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সম্মিলিত আওয়ামী সমর্থক জোট ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের ব্যানারে পৃথক সমাবেশ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ