1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

তারেকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪
  • ১১৩ Time View

tarekবঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্ত গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আমিনুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২৯ সেপ্টেম্বর তারেক রহমান লন্ডনের বেতনাম গ্রিনইয়র্ক হলে এক আলোচনা সভায় বলেন, শেখ মুজিব বঙ্গবন্ধু নন পাকবন্ধু, তিনি জাতিরজনক হতে পারেন না, তিনি হত্যাকারী। আওয়ামী লীগ কখনোই জনগণের মনের ভাষা বুঝতে পারেনি। ১৯৭১ সনের ৭ মার্চ কিংবা ২৫ মার্চ বাংলাদেশের লাখো জনতাকে নিরাপদ মনে করেননি শেখ মুজিব, তিনি নিরাপদ মনে করেছেন হানাদারে বাহিনীকে।

এজাহারে থেকে জানা যায়, তারেক রহমান বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ শেখ মুজিব পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করেন। এইভাবে তারেক রহমান ইতিহাস বিকৃতি করে স্বাধীনতা সংগ্রাম ও বঙ্গবন্ধুর ভূমিকাকে অস্বীকার করে বাংলাদেশ রাষ্ট্রকে অস্বীকার করে শাস্তিযোগ্য অপরাধ করেছে।

এ ঘটনার পরের দিন একটি জাতীয় দৈনিকে যুক্তরাজ্যে বিএনপির সভায় তারেক, শেখ মুজিব বঙ্গবন্ধু নন পাকবন্ধু শীর্ষক সংবাদটির মাধ্যমে আসামির রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের কথা জানতে পারেন এবং ১৯ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ