1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

চট্টগ্রাম আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকিদাতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০১৪
  • ১১৪ Time View

ctg courtনিজেকে জঙ্গি পরিচয় দিয়ে বোমা  মেরে চট্টগ্রাম আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকিদাতা সেই নাসির (৪০) কে আটক করেছে গোয়েন্দা পুলিশ।রোববার রাতে তাকে কুতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত নাসির মোহাম্মদ নগরীর বাদুরতলার দোস্ত মোহাম্মদের   ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির জানিয়েছেন, আইনজীবীকে ফোন করে তিনিই বলেছিলেন বোমা মেরে আদালত ভবন উড়িয়ে দেবেন। শুধুমাত্র তার দায়ের করা জায়গাজমি সংক্রান্ত একটি মামলার রায়ের তারিখ পেছানোর কারণে তিনি এই কাজ করেছেন।

গত ১৪ অক্টোবর সকালে এডভোকেট মানস দাসের  মোবাইলে  ফোন করে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে জঙ্গি পরিচয় দিয়ে বলেন, বোমা মেরে আদালত ভবন উড়িয়ে  দেওয়া হবে। বিষয়টি জানাজানি হলে পুরো আদালত ভবন এলাকায় কড়া নিরাপত্তা বাড়ানো হয়। আদালত ভবনের দিকে যাওয়া প্রতিটি গাড়ি পুলিশ তল্লাশি চালায়। আর পুলিশের এ তল্লাশিতে ওইদিন দুপুরে ইলিয়াস নামক এক যুবককে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫৮ লাখ টাকা। তখন ইলিয়াছ পুলিশকে জানিয়েছিলো যে, সে সার্ভেয়ার মুরাদের কাছে ওই টাকা নিয়ে যাচ্ছে। বোমা মেরে আদালত ভবন উড়িয়ে দেওয়া ও ৫৮ লাখ টাকা উদ্ধারের ঘটনায় তখন আদালত পাডায়  তোলপাড় শুরু হয়।

ফোনে হুমকি দেওয়া প্রসঙ্গে নাসির জানায়, বাদুরতলায় তার একটি জমি রয়েছে। জমিটি একটি ডেভেলপার প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। এর মধ্যে জনৈক কামরুন্নাহার সেখানে মালিকানা দাবি করেন।এই ঘটনায় সংশ্লিষ্ট ডেভেলপার প্রতিষ্ঠান আমার কাছে প্রায় এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে। জমি সংক্রান্ত বিষয়টি নিয়ে কামরুন্নাহার গংয়ের বিরুদ্ধে আদালতে কিছুদিন আগে আমি একটি মামলা দায়ের করি। গত ১৪ অক্টোবর সেই মামলার রায়  দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছিল। আমার মনে হয়েছে, মামলার রায় আমার বিপক্ষে যাবে। যদি রায় দেওয়ার তারিখটি একদিন পেছানো যায় তাহলে আমি আরো একটি মামলা দায়ের করতে পারবো। তাই নিজেকে জঙ্গি পরিচয় দিয়ে এডভোকেট মানসকে আমি ফোন করে বোমা মেরে আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলাম। তবে জঙ্গি কার্যক্রমের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই বলে সে দাবি করছে।

চট্টগ্রাম ডিবি অফিসে যোগাযগ করা হলে কর্তব্যরত অফিসার জানান, গ্রেফতারকৃত নাসিরকে জিজ্ঞাসাবাদের জন্য  কুতোয়ালী থানায় রাখা হয়েছে। সে প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জডিত থাকার কথা স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ