1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবি এরশাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
  • ১২৩ Time View

ershad1পবিত্র হজ ও তাবলিগ সম্পর্কে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

একই সঙ্গে পবিত্র ইসলামকে অবমাননা করে বক্তব্য দেয়ায় সংবিধান লঙ্ঘন এবং মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিকে আঘাতের জন্য লতিফ সিদ্দিকীর অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ এসব কথা বলেন।

বিবৃত্তিতে এরশাদ বলেন, ইসলামের চার স্তম্ভের অন্যতম স্তম্ভ হজ। হজ নিয়ে লতিফ সিদ্দিকী যে জঘন্য ও কুৎসিত মন্তব্য করেছেন তার নিন্দা প্রকাশেরও ভাষা আমার জানা নেই। হজের ব্যাপারে আজ পর্যন্ত অন্য কোনো ধর্মাবলম্বীরাও এ ধরনের কুৎসিত মন্তব্য করেনি।

সেখানে বাংলাদেশের মতো একটি মুসলিম অধ্যুষিত দেশে যেখানে ৯০ ভাগই মুসলিম জনগোষ্ঠী তাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার মতো লতিফ সিদ্দিকী যে জঘন্য কাজ করেছেন তা এদেশের জনগণ কখনো এবং কোনোভাবেই মেনে নেবে না।
 
এধরনের জঘন্য কথা বলে তিনি শুধু বাংলাদেশের মানুষের মনেই নয়, বিশ্বের কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের ওপরে চরম আঘাত হেনেছেন উল্লেখ করে এরশাদ বলেন, এর জন্য শুধু ক্ষমা চাইলেই হবে না, তার জন্য দেশের প্রচলিত আইনে তার বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করতে হবে।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, যেখানে দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম এবং সংবিধান অনুসারে কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না। সেখানে এই লতিফ সিদ্দিকী ধর্মীয় অনুভূতিকে আঘাত করে সরাসরি সংবিধান লঙ্ঘন করেছেন। তাই সংবিধান লঙ্ঘনের দায়ে তাকে অভিযুক্ত করতে হবে।

বিবৃতিতে প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে একজন ধর্মপ্রাণ মুসলিম নারী, তিনি বহুবার হজ পালন করেছেন। সেখানে লতিফ সিদ্দিকীর এই উক্তির মাধ্যমে প্রধানন্ত্রীর ধর্ম বিশ্বাসের উপরেও চরম আঘাত হেনেছেন।

তিনি আরো বলেন, বিশ্ব ইজতেমার মাঠের বরাদ্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই দিয়ে গেছেন। তাবলিগের প্রতি বঙ্গবন্ধুর যে শ্রদ্ধা ছিল এ ব্যাপারে তার পৃষ্ঠপোষকতায় তার সুস্পষ্ট প্রমাণ। সেই তাবলিগক সম্পর্কেও লতিফ সিদ্দিকী কটূক্তি করেছেন। এই বক্তব্য দিয়ে লতিফ সিদ্দিকী ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। অবিলম্বে তাকে মন্ত্রী পরিষদ থেকে বহিষ্কার করে গ্রেফতার করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ