1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

কে কী বললো, তাতে কান দেবেন না: লতিফ সিদ্দিকীর মন্তব্যের সমালোচনায় সাজেদা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
  • ১২১ Time View

latif saআওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভানেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী পবিত্র হজ, তাবলিগ জামাত, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর মন্তব্যের কড়া সমালোচনা করে বলেছেন, কে কী বললো তাতে কান দেবেন না।

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপপরিষদের বৈঠক শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, মুখফোঁড় অনেক নেতা এমন কথা বলতে পারেন।

তিনি বলেন, ওয়াজেদ কে, সেটাও আপনারা জানেন। আমাদের নাতি জয়কে সেটাও আপনারা জানেন। এটা নিয়ে প্রশ্ন করার কিছু নেই।

সাজেদা বলেন, অনেকে ইতিহাস বিকৃত করার চেষ্টা করছেন। নিজেকে প্রতিষ্ঠা করতে অনেকে এটা করছেন। তারা সফল হবেন না।

প্রসঙ্গদ, রবিবার স্থানীয় সময় বিকালে নিউইয়র্কে জ্যাকসন হাইটসের একটি হোটেলে নিউইয়র্ক টাঙ্গাইল সমিতি আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী পবিত্র হজ, তাবলিগ জামাত, প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়, প্রবাসী বাংলাদেশি ও সাংবাদিকদের বিষয়ে বিরূপ মন্তব্য করেন। তার বক্তব্যের ভিডিও ক্লিপ দেশের একাধিক বেসরকারি টেলিভিশনেও তা প্রচার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ