1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিগগিরই মাদক নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী ১৫ মিনিট বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক পয়লা বৈশাখকে ধারণ করে জামায়াতে ইসলামী: সংসদ সদস্য সাইফুল গ্যাস বেলুন উড়ে এসে আটকে থাকায় মেট্রোরেল চলাচল বন্ধ রাজধানীতে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম, নিহত ১ টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার এবং কৃষকরা আমাদের জীবনের অংশ: ধর্মমন্ত্রী কায়কোবাদ ইরান এখনো অনেক সক্ষমতা প্রকাশ করেনি: আইআরজিসির হুঁশিয়ারি

কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ৮০ Time View

hasina simpleপ্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার এখানে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে কমনওয়েলথ সরকার প্রধানদের (সিএইচওজিএম) সংস্কার বিষয়ক এক বৈঠকে অংশ নেন।

জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত এই বৈঠকে সিএইচওজিএম চেয়ারপারসন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসে সভাপতিত্ব করেন। বৈঠকের পর পররাষ্ট্র সচিব শহিদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, সিএইচওজিএম নেতৃবৃন্দ সংস্থার কর্মকাণ্ড আরো জোরদার ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটি প্রস্তাব দেন। এর মধ্যে রয়েছে- কমনওয়েলথ সম্মেলন নামে সিএইচওজিএম সম্মেলনের নতুন নামকরণ করা, অবকাশ যাপনের সময় ৩ দিন থেকে ২ দিন করা এবং যৌথ ইশতেহার আরো স্পষ্ট, কার্যকর ও সময়োপযোগী করা।

পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে কয়েকটি প্রস্তাব গৃহীত হয়েছে।

এদিকে কমনওয়েলথ নেতৃবৃন্দ ২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডা নিয়ে একটি কমনওয়েলথ বিবৃতির বিষয়েও আলোচনা করেন। তারা ২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডার বিষয়ে কমনওয়েলথের অবস্থান এবং এজেন্ডা বাস্তবায়ন ও এর সক্ষমতা গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারেও আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ