1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি আইএমএফ: অর্থমন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণ ও দেশে স্থিতিশীলতায় ৯ দফা প্রস্তাবনা দিলো জামায়াত শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রীর পদত্যাগ এত বড় শাস্তি আমরা পাচ্ছি শুধু জনগণের প্রতি দায়বদ্ধ বলে : অর্থ উপদেষ্টা সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান হরমুজ প্রণালির নিরাপত্তা পুনরুদ্ধারে সহায়তা করতে প্রস্তুত অস্ট্রেলিয়া হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত আর্থিক খাতের ‘নাজুক’ দশা উত্তরণে দুই বছরের ‘কুশন’ চায় সরকার: অর্থমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা ৬ অক্টোবর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ১১২ Time View

moonবৃহস্পতিবার বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৬ অক্টোবর সোমবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান।

চাঁদ দেখা কমিটি জানায়, বৃহস্পতিবার দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই শুক্রবার জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২৭ সেপ্টেম্বর শনিবার পবিত্র জিলহজ মাসের গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ৬ অক্টোবর সোমবার ১০ জিলহজ সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের জন্য বৃহস্পতিবার বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনে  চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। বৈঠকে দেশের বিভিন্ন স্থান থেকে সরকারি বিভিন্ন সংস্থা থেকে পাওয়া জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ার তথ্য পর্যালোচনা করা হয়।প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজউদ্দিন আহমাদ, আবহাওয়া অধিদপ্তরের পারচালক মো. শাহ আলম, স্পারসোর পিএসও মো. শাহ আলম, বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।
 
এদিকে বুধবার রাতে সৌদি আরবের সুপ্রিম কোর্ট ঘোষণা দেয়, আগামী ৪ অক্টোবর শনিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পালিত হবে মুসলমানদের কোরবানির ঈদ ঈদুল আজহা। বুধবার দেশটিতে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় এ ঘোষণা দেয়া হয়।

আগামী ৩ অক্টোবর শুক্রবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ