1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

সাংবাদিক পিনুর ওপর হামলার প্রতিবাদে ৫ দিনের কর্মসূচি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ৯৩ Time View

নতুন বার্তা ডটকমের কুষ্টিয়া প্রতিনিধি এবং এনটিভি স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ পিনু’র ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পাঁচ সাংবাদিক সংগঠন পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার দুপুর ২টার সময় শহরের ফেয়ার মিলনায়তনে সম্মিলিত সাংবাদিক পরিষদ, কেইউজে, বিআরজেএস, বিএফজেএ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করে।image_98506_0

কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ সেপ্টেম্বর সকাল ১১টার সময় মুখে কালো ব্যাজ ধারণ করে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি, ১৮ সেপ্টেম্বর বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময়, ১৯ সেপ্টেম্বর প্রতিবাদ সমাবেশ সফল করতে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ, ২০ সেপ্টেম্বর কুষ্টিয়ার সব উপজেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ২১ সেপ্টেম্বর বেলা ৩টার সময় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে সাংবাদিক নির্যাতনের বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ।

কর্মসূচি ঘোষণা করেন সম্মিলিত সাংবাদিক পরিষদ এর আহ্বায়ক মজিবুল শেখ।

এ সময় বক্তব্য দেন- বিআরজেএস কেন্দ্রীয় সভাপতি ও কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া শাখার সভাপতি আবদুর রাজ্জাক বাচ্চু ও জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জামিল হাসান খান খোকন।

বক্তারা বলেন, “পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সাতজনকে আটক করা হয়েছে। আসলে সেটি আইওয়াশ। এক্ষেত্রে জজ মিয়া নাটক সাজানোর চেষ্টা করছে প্রশাসন। প্রশাসনকে বেধে দেয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হয়েছে। তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। সেজন্য পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হলো।”

প্রসঙ্গত, শনিবার দিবাগত রাত ৯টার দিকে অসুস্থ পিতাকে দেখতে সাংবাদিক ফারুক আহমেদ পিনুসহ দুইজন ভেড়ামারা শহর থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি গোলাপনগরে রওয়ানা হন। তারা বাকাপোল নামক স্থানে পৌঁছালে পূর্ব থেকেই রাস্তার ওপর সন্ত্রাসীদের বেঁধে রাখা তারে জড়িয়ে ছিটকে পড়েন।

এসময় ৮-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পাশের রেললাইনের ওপর নিয়ে যায়। পরে তাদের হাত-পা ও মুখ বেঁধে নির্মম নির্যাতন চালায়। হত্যার উদ্দেশ্যে পিনু’র শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ও আঘাত করে রেল লাইনের ওপর বেঁধে রেখে মোটরসাইকেল, নগদ ৩০ হাজার টাকা, তিনটা মোবাইল ফোন ও একটি স্বর্ণের আংটি লুট করে পালিয়ে যায়। এ ঘটনার তিন ঘণ্টা পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ