1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর শেকড় অনেক গভীরে: উপদেষ্টা স্বপন যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান বিশ্ব বাঁশ দিবস আজ, জানুন ইতিহাস ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে: বিবিএস ফারহানসহ তিন নতুন প্রবাসীকে নিয়ে আসিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: পানিসম্পদ মন্ত্রী ঢাকা টু রংপুর লং মার্চে বাধা না দেওয়ার আহ্বান জামায়াতের নিউইয়র্কে যাচ্ছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ পুত্র সন্তানের মা হওয়ার গুঞ্জন, যা বললেন মৌসুমী হামিদ সৌদি আরবকে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র, মূল্য কত

কামারুজ্জামানের আপিল শুনানি শেষ করার তাগিদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ১০৯ Time View

মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালে মৃতুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন আগামীকাল বুধবার শেষ করার তাগিদ দিয়েছে আপিল বিভাগ।

মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ অ্যার্টনি জেনারেল মাহবুবে আলমকে যুক্তি উপস্থাপন শেষ করার তাগিদ দেন।

বেঞ্চের অপর তিন বিচারপতিরা হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
image_98475_0
প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত এক মাসের জন্য অবকাশকালীন ছুটি শুরু হবে।

গত ৯ সেপ্টেম্বর কামারুজ্জামানের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শুরু করেন রাষ্ট্রপক্ষ।
আদালতে কামারুজ্জামানের পক্ষে আইনজীবী এসএম শাহজাহান ও অ্যাডভোকেট শিশির মো. মুনির উপস্থিত ছিলেন।

গত ১৮ মে থেকে কামরুজ্জামানের মামলার আপিল শুনানি শুরু হয়।

মানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগে কামরুজ্জামানের মামলার শুনানির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়। এর আগে আব্দুল কাদের মোল্লা ও মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর মামলায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ শুনানি গ্রহণ করেছেন।

গত বছরের ৬ জুন ট্রাইব্যুনাল-২ এর দেয়া ফাঁসির আদেশ থেকে খালাস চেয়ে আপিল করেন কামারুজ্জামান। আপিলে ২৫৬৪টি মূল ডকুমেন্ট, ১২৪টি গ্রাউন্ডসহ সর্বমোট ১০৫ পৃষ্ঠার ডকুমেন্ট জমা দেয়া হয়েছে।

গত ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেয়ার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ