1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

নোয়াখালীতে আয়কর দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ১১৯ Time View

জাতীয় কর দিবস উপলক্ষে নোয়াখালীতে এক মানবববন্ধন ও পোস্টকার্ড ক্যাম্পেইনের আয়োজন করেছে সুশাসনের জন্য প্রচারাভিযান ও উন্নয়ন সংস্থা পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশান নেটওয়ার্ক (প্রান)।

সোমবার নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে এ কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচিতে আয়োজকরা করের বিপরীতে নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং দরিদ্র ও জনবান্ধব করনীতি ব্যবস্থা চালু করার আহ্বান জানান।image_98354_0

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষ প্রতিদিন ভ্যাট প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতিতে যোগান দিলেও স্বাস্থ্য-শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে তারা রাষ্ট্রের কাছ থেকে প্রয়োজনীয় সেবা পায় না। অন্যদিকে দেশের ধনিক শ্রেণীর কর ফাঁকি দেয়া ওপেন সিক্রেট হলেও তারা রাষ্ট্রের সব সুবিধা ভোগ করে। তাই দেশে প্রগতিশীল-করনীতি ব্যবস্থা চালু করতে হবে। এসময় তারা নিত্য প্রয়োজনীয় সেবা ও দ্রব্যের ওপর ভ্যাট প্রত্যাহার, দরিদ্রপ্রবণ ভ্যাটের আওতা মুক্ত রাখা, কর প্রশাসনকে আরো বিকেন্দ্রীকরণ করার দাবি জানান।

এ সময় আয়োজকরা একটি পোস্টকার্ড ক্যাম্পেইনের উদ্বোধন করেন এবং তাদের দাবি-দাওয়া সম্মলিত পোস্ট প্রধানমন্ত্রী,অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও বিভাগে পাঠানোর উদ্যোগ নেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, সুপ্রর নোয়াখালী ক্যাম্পেইন কমিটির সম্পাদক নুরুল আলম মাসুদ, তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা আহ্বায়ক আনম জাহের উদ্দিন, সম্বয়কারী আসাদুজ্জামান চৌধুরী কাজল, সাংবাদিক সুমন ভৌমিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ