1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর শেকড় অনেক গভীরে: উপদেষ্টা স্বপন যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান বিশ্ব বাঁশ দিবস আজ, জানুন ইতিহাস ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে: বিবিএস ফারহানসহ তিন নতুন প্রবাসীকে নিয়ে আসিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: পানিসম্পদ মন্ত্রী ঢাকা টু রংপুর লং মার্চে বাধা না দেওয়ার আহ্বান জামায়াতের নিউইয়র্কে যাচ্ছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ পুত্র সন্তানের মা হওয়ার গুঞ্জন, যা বললেন মৌসুমী হামিদ সৌদি আরবকে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র, মূল্য কত

বাগেরহাটে ২ শিশু সহোদরকে হত্যা: অভিযোগ স্বজনদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪
  • ১১৮ Time View

child marderবাগেরহাটের মোড়েলগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মিরাজুল (১১) ও রিয়াজুল (৮) নামে দুই সহোদরকে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার ভোরে বারইখালী ইউনিয়নের পায়লাতলা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহতদের বাবা অভিযোগ করেছেন তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত দুই শিশুর বাবা বাবু হাওলাদার জানান, মিরাজুল ও রিয়াজুল বৃহস্পতিবার রাতে পাশের বাড়িতে দাদি রওশানারার কাছে ঘুমায়। গভীর রাতে প্রতিবেশী মৃত বারেক মৃধার ছেলে বাচ্চু মৃধা (৪০) ওই বাড়িতে আসে। কৌশলে ঘরে ঢুকে মিরাজুল ও রিয়াজুলকে হত্যা করে। পরে একজনকে ঘরের পেছনের পুকুরে ও অপরজনকে ঘরের সামনে ডোবায় ফেলে যায়। সকালে মিরাজুল ও রিয়াজুলের লাশ ভাসতে দেখে চিৎকার শুরু করেন রওশনারা। এলাকাবাসী লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

বাবু হাওলাদার আরো জানান, কিছুদিন আগে তাদের (হাওলাদার পরিবার) বাড়ি ছাড়তে বলে মৃধা পরিবার। না হলে হত্যা করা হবে বলে হুমকি দেয় তারা। বাচ্চু মৃধা পরিকল্পিতভাবে দুই শিশুকে হত্যা করেছে বলে অভিযোগ করেন বাবু হাওলাদার।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম খান জানান, পুলিশ শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ওই দুই সহোদরের মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ