1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর শেকড় অনেক গভীরে: উপদেষ্টা স্বপন যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান বিশ্ব বাঁশ দিবস আজ, জানুন ইতিহাস ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে: বিবিএস ফারহানসহ তিন নতুন প্রবাসীকে নিয়ে আসিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: পানিসম্পদ মন্ত্রী ঢাকা টু রংপুর লং মার্চে বাধা না দেওয়ার আহ্বান জামায়াতের নিউইয়র্কে যাচ্ছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ পুত্র সন্তানের মা হওয়ার গুঞ্জন, যা বললেন মৌসুমী হামিদ সৌদি আরবকে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র, মূল্য কত

চবিতে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৪
  • ১১৪ Time View

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-বাসে হাতবোমা হামলার প্রতিবাদে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এক ঘণ্টা করে কর্মবিরতির ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। এ ছাড়া আগামী ১৭ সেপ্টেম্বর সমাবেশের ডাক দেয়া হয়েছে।image_97820_0

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

হামলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করে মোস্তাফিজুর রহমান বলেন, “এ ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী। গত এক সপ্তাহ ধরে এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটে আসলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে এ হামলার ঘটনা ঘটেছে।”

সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি বেনু কুমার দে ক্যাম্পাস থেকে ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, “অবিলম্বে ক্যাম্পাস থেকে শিবির নিষিদ্ধ করতে হবে। এ হামলায় জড়িত শিবির ক্যাডারদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

বুধবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চৌধুরীহাট এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি শিক্ষক বাসে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষকসহ ১২ জন আহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ