1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর শেকড় অনেক গভীরে: উপদেষ্টা স্বপন যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান বিশ্ব বাঁশ দিবস আজ, জানুন ইতিহাস ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে: বিবিএস ফারহানসহ তিন নতুন প্রবাসীকে নিয়ে আসিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: পানিসম্পদ মন্ত্রী ঢাকা টু রংপুর লং মার্চে বাধা না দেওয়ার আহ্বান জামায়াতের নিউইয়র্কে যাচ্ছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ পুত্র সন্তানের মা হওয়ার গুঞ্জন, যা বললেন মৌসুমী হামিদ সৌদি আরবকে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র, মূল্য কত

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৪
  • ১০৬ Time View

Shahidul Alam's Crossfire exhibition opened on the streetsলক্ষ্মীপুরে পৃথক দুটি সন্ত্রাসী বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে ইউনুছ (৩০) নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাহে আলমসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। অপর ঘটনায় দুটি এলজিসহ বাহিনী প্রধান খোরশেদসহ ২ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

বুধবার রাতে জেলার সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মটবীতে বাশার বাহিনীর সঙ্গে ডিবি পুলিশের এবং দত্তপাড়া খোরশেদ বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

জানা যায়, সন্ত্রাসী বাশার তার বাহিনী নিয়ে মটবী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল- এমন খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সস্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

এতে বাশার বাহিনীর সদস্য ইউনুছ গুলিবিদ্ধ এবং আহত হন পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকসহ ৫ পুলিশ সদস্য। একই সময় দত্তপাড়ায় পুলিশ অভিযান চালিয়ে খোরশেদ বাহিনীর প্রধান খোরশেদকে ২টি এলজিসহ আটক করে।

দিঘলী ইউনিয়নের গোপিয়ারখীল এলাকার মফিজ উল্যার ছেলে গুলিবিদ্ধ আটক সন্ত্রাসী ইউনুছ লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত ডিবি পুলিশদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ