1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
শাহ আমানতে দুইদিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা জনগণের দুর্দশার কথা চিন্তা করে তেলের দাম বাড়ায়নি সরকার: সমাজকল্যাণমন্ত্রী রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইরাকের নতুন প্রেসিডেন্ট কুর্দি রাজনীতিক নিজার আমেদি ২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতা হয়নি : ভ্যান্স হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু চমকে দিলেন পরীমনি, ভক্ত লিখেছেন ‘বাংলার লেডি সুপারস্টার’ যোগ্যরাই পাবেন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড : পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল বৈশ্বিক সংকটেও কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৪
  • ৯১ Time View

train cross10রাজধানীর কারওয়ান বাজারে রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ঘটনাস্থলে ১ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন মারা গেছেন। নিহতদের মধ্যে একজন নারী। এ ঘটনায় আহত আরো বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, রেলক্রসিং থেকে পশ্চিম দিকে মাছ বাজারের পেছনে ময়মনসিংহ থেকে ঢাকাগামী যমুনা আন্তঃনগর ট্রেনটি কমলাপুরের দিকে যাওয়ার পথে একই সময় পাশের লাইন দিয়ে ঢাকা থেকে চট্টগ্রামমুখী কর্ণফুলী আন্তঃনগর ট্রেনটি যায়।

এ সময় রেললাইনের ওপর বাজার বসায় সেখানে মানুষের ভিড় ছিল। সেই ভিড় ঠেলে লোকজন সরে যেতে পারেননি। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই একজন নিহত এবং ১০ জন আহত হন।

গুরুতর আহত ৩ নারীসহ ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘণ্টাখানেক পর চিকিৎসাধীন অবস্থায় এক তরুণী এবং বেলা পৌনে ১১টার দিকে এক পুরুষ মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ