1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর শেকড় অনেক গভীরে: উপদেষ্টা স্বপন যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান বিশ্ব বাঁশ দিবস আজ, জানুন ইতিহাস ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে: বিবিএস ফারহানসহ তিন নতুন প্রবাসীকে নিয়ে আসিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: পানিসম্পদ মন্ত্রী ঢাকা টু রংপুর লং মার্চে বাধা না দেওয়ার আহ্বান জামায়াতের নিউইয়র্কে যাচ্ছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ পুত্র সন্তানের মা হওয়ার গুঞ্জন, যা বললেন মৌসুমী হামিদ সৌদি আরবকে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র, মূল্য কত

পরীক্ষায় বসতে হচ্ছে সোহাগ গাজীকে: প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশন

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪
  • ১০৮ Time View

shohag-gaziবাংলাদেশ ক্রিকেট দলের স্পিনার সোহাগ গাজীর বোলিং অ্যাকশন অবৈধ কিনা সেটা পরীক্ষার জন্য আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ইংল্যান্ডে গিয়ে একটি পরীক্ষায় অবতীর্ণ হতে হচ্ছে তাকে।

আর সেই পরীক্ষায় যদি প্রমাণিত হয় যে বল করার সময় কনুই থেকে হাতের উপরের অংশ পনের ডিগ্রির চাইতে বেশি বেঁকে যায় তাহলে তাকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।

একই অভিযোগে পাকিস্তানের বোলার সাঈদ আজমলের ওপর আইসিসির নিষেধাজ্ঞা আরোপের খবর মঙ্গলবারই জানা গেছে।

কয়েকদিন আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এক ওয়ানডে সিরিজ চলার সময় সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ পোষণ করেন আইসিসির কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান, আগেও সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে সংশয় পোষণ করেছিল আইসিসি। তবে এবার সেই সংশয় অনেক জোরাল হওয়ায় এখন আর পরীক্ষায় অবতীর্ণ হওয়া ছাড়া উপায় নেই তার।

আইসিসির নিয়ম অনুযায়ী এ ধরনের সংশয় পোষণের ২১ দিনের মধ্যে যেকোনো আইসিসি অনুমোদিত বায়োমেকানিক্যাল কেন্দ্রে গিয়ে পরীক্ষা করে আসতে হয় অভিযুক্তকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখপাত্র জালাল ইউনুস বলছেন, ইংল্যান্ডের কার্ডিফে এ রকম একটি কেন্দ্রে নির্ধারিত সময়ের মধ্যেই সোহাগ গাজীকে পাঠানো হচ্ছে।

জালাল ইউনুস বলেন, যদি সে উত্তীর্ণ হতে না পারে তাহলে আর করার কিছু নেই। কারণ নিয়ম সবাইকেই মানতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ