1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

কন্যা সন্তান জন্ম দেয়ায় তিন বছর বাথরুমে বন্দী!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ৮৪ Time View

girl5মানুষ কত নিষ্ঠুর হতে পারে এর একটি উদাহরণ এটি। কন্যা সন্তান জন্ম দেয়ায় তিন বছর ধরে স্ত্রীকে বাথরুমে আটকে রেখে নির্যাতন করেছে স্বামী ও তার বাড়ির লোকেরা। ঘটনাটি ভারতের বিহার রাজ্যের। রোববার রাতে ওই মহিলাকে উদ্ধার করেছে পুলিশ।

মহিলা পুলিশ স্টেশনের হাউজ অফিসার সীমা কুমারি জানান,  ওই মহিলাকে উদ্ধারের সময় তার গায়ের পোশাক ছিল জীর্ণশীর্ণ। হাতের নখ ছিল অনেক বড় বড়। চুলগুলো ছিল উশকোখুশকো। অন্ধকারে থাকতে থাকতে আলোতে চু খুলতে পারছিলেন না তিনি।

তিনি জানান, ওই মহিলাকে জোর করে বাথরুমের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়া হয়। নিজের সন্তানকে দেখতে  দেয়া হতো না তাকে। নিয়মিত খাবারও দেয়া হতো না। মাঝে মাঝে দেয়া হতো বাসি খাবার। যৌতুক দিতে না পারা ও কন্যা সন্তানের জন্ম দেয়ার কারণেই তার ওপর এ নির্যাতন চালানো হয়।

দ্বারভাঙা জেলার অন্দ্রথড়ি থানার পাস্তান গ্রামের বাড়ি ওই মহিলার।  ২০১০ সালে প্রভাত কুমার সিংয়ের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য শুরু হয় অত্যাচার। যৌতুক দিতে না পারায় বাড়তে থাকে অত্যাচারের পরিমাণ। তার ওপর কন্যাসন্তানের জন্ম দেয়ায় তা চরমে পৌঁছায়। নিজের মা-বাবার সঙ্গেও দেখা করতে দেয়া হতো না তাকে।  এক পর্যায়ে তার বাবা শ্যাম সুন্দর সিং থানায় অভিযোগ করলে এ ঘটনা প্রকাশিত হয়। অতঃপর পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে।

মহিলার স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। আপাতত পুলিশি  হেফাজতে আছেন অভিযুক্তরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ