1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চমকে দিলেন পরীমনি, ভক্ত লিখেছেন ‘বাংলার লেডি সুপারস্টার’ যোগ্যরাই পাবেন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড : পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল বৈশ্বিক সংকটেও কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর বিএমডিএ’র চলমান কাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিতে আসবে নতুন বিপ্লব : বাণিজ্যমন্ত্রী জেলা পরিষদকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই: অধ্যাপক মামুন মাহমুদ চমক ছাড়াই নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়

কাশ্মিরে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৫

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ৮৮ Time View

ভারতের বন্যা বিপর্যস্ত জম্মু ও কাশ্মিরে মৃতের সংখ্যা ১৭৫ ছাড়িয়েছে। ৬০ বছরের ইসিহাসে সবচেয়ে ভয়াবহ এই বন্যায় সর্বস্বান্ত রাজ্যটির কয়েক লাখ মানুষ।

স্বচক্ষে বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখার পরে পরিস্থিতির ভয়াবহতা স্বীকার করে নিয়ে একে ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মিরের জন্য বিশেষ সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি রাজ্যকে ১০০০ কোটি টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।image_97444_0

সচিবালয়, ঐতিহাসিক লাল চক-সহ শ্রীনগরের অধিকাংশ এলাকা বর্তমানে পানির তলায়। শহরের জিবি পন্থ হাসপাতালে অন্তত ৩০০ রোগীর চিকিৎসা চলছে। এরমধ্যে শুধু স্বস্তির বিষয় হল, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাত কিছুটা হ্রাস পাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চালাচ্ছেন সেনা এবং বিমান বাহিনীর জওয়ানরা। উদ্ধার কাজে ১৩০ কলাম সেনা জওয়ানকে মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত ১৫ হাজারের বেশি পানিবন্দী মানুষকে সেনা জওয়ানরা উদ্ধার করেছেন। ৮০০ জনকে কপ্টারে করে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।

একইসঙ্গে বন্যা দুর্গত এলাকাগুলিতে চিকিৎসা সহায়তা পৌঁছে দিতে সর্বক্ষণ কাজ করছে ভারতীয় সেনাবাহিনীর চিকিৎসকদের ৫০টি মেডিকেল দল। সেনার পাশাপাশি এফডিআরএফ-এর জওয়ানরা শ্রীনগর এবং অবন্তিপুরে উদ্ধারকাজ চালাচ্ছেন।–ওয়েবসাইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ