1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

আইএস জঙ্গি দমনে ওবামার নতুন পরিকল্পনা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ১০১ Time View

obama_2ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিদের দমনে বুধবার নতুন পরিকল্পনা ঘোষণা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ওইদিন নাইন-ইলেভেনের বছর পূর্তি পালন করবে দেশটি।

জঙ্গিদের দমনের এই নতুন কৌশলের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক পরিকল্পনার একটি সমন্বয় থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন বারাক ওবামা।

তবে তিনি জানিয়ে দিয়েছেন যে আইএস নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে বিমান হামলা চালানো হলেও সেখানে কোনো সৈন্য পাঠাবে না যুক্তরাষ্ট্র।

বিবিসি জানিয়েছে, ইরাক ও সিরিয়ার আইএস জঙ্গিদের দমনে বারাক ওবামা ইতিমধ্যেই তার আন্তর্জাতিক সহযোগী দেশ যেমন যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক ও পোল্যান্ডের কাছ থেকে সহযোগিতার আশ্বাস পেয়েছেন। সেই সঙ্গে জঙ্গিদের দমনের এই নতুন কৌশলের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক পরিকল্পনার একটি সমন্বয় থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন বারাক ওবামা।

তিনি বলেছেন, বুধবারের ভাষণে এ সংক্রান্ত পরিকল্পনা ঘোষণা করবেন তিনি। তবে তিনি সেখানে সেনা পাঠানোর পরিকল্পনা করছেন না। আর ইরাক যুদ্ধের মতো নয় এটি। বরং গত কয়েক বছর ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চালানো প্রচারণার মতোই হবে এই পরিকল্পনা।

এদিকে ইরাকের পশ্চিমাঞ্চলে বিদ্যুতের অন্যতম বড় উৎস হাদিথা বাঁধ রক্ষার লড়াই এ দেশটির সরকারি বাহিনী ও সুন্নি যোদ্ধাদের সমর্থনে, আইএস জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে কায়রোতে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে নেতৃবৃন্দ আইএস জঙ্গিদের মোকাবিলায় আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে পরস্পরকে সহযোগিতা দেয়ার ব্যাপারে সম্মত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ