1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

পুঁজিবাজারে লেনদেন কমেছে

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ১১১ Time View

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ০ দশমিক ৯২ পয়েন্ট কমে চার হাজার ৬৪১ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ৫১৯ কোটি ২৩ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে ৮৩ কোটি টাকা কম।image_97314_0

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি  কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা যায়।

রোববার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ ১০টি কোম্পানি হলো-বেক্সিমকো, বিএসআরএম স্টিল, মবিল যমুনা, সায়হাম টেক্সটাইল, গ্রামীণফোন, লার্ফাজ সুরমা, এসিআই, বেক্সিমকো ফার্মা, বিএসসিসিএল ও আফতাব অটো।

অন্যদিকে রোববার সিএসইতে সাধারণ সূচক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৭৪১ পয়েন্টে। লেনদেন হয়েছে ৪০ কোটি ৮১ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা বেশি।

সিএসইতে লেনদেন হওয়া ২২৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের দাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ