1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসরায়েলকে সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি প্রিমিয়ার ব্যাংকে আরও ৩ স্বতন্ত্র পরিচালক মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে সমাবেশ সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর, ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালুর তারিখ ঘোষণা বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতা ‘নতুন দৃষ্টান্ত’ গড়তে পারে: অর্থ উপদেষ্টা দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ ১০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে আশা জাগাচ্ছে দেশীয় মাধ্যম ফ্রিডার সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে

‘সরকারে থেকে এরশাদ প্রকাশ্যে সমালোচনা করতে পারেন না’

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ১১৯ Time View

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “সরকারের অংশ হয়ে কেউ সরকরের বিরুদ্ধে প্রকাশ্যে নীতিগতভাবে সমালোচনা বা আন্দোলন করতে পরে না। সরকারের সমালোচনা করতে হলে এরশাদকে জোট অথবা সরকারের ফোরামে আলোচনা করতে হবে।”

রোববার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।image_97310_0

ওবায়দুল কাদের বলেন, “আমি নীতিগতভাবে মনে করি সরকারের অংশ হয়ে কেউ সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেন না। আন্দোন করতে পারেন না।”

তিনি বলেন, “যারা অপজিশন হিসেবে স্বীকৃত তারাই আন্দোলন করতে ব্যর্থ হচ্ছে। সরকারের বিরুদ্ধে নীতিগতভাবে ওপেনলি উনি (এরশাদ) এভাবে বলতে পারেন না। উনি হয়তো কৌশলগত কারণে বলতে পারেন।”

ওবায়দুল কাদের বলেন, “কেউ যদি জোট থেকে চলে যেতে চায় আমরা তাকে জোর করে ধরে রাখতে পারি না।”

প্রসঙ্গত, সম্প্রতি সরকারের বিরুদ্ধে রাজপথে নামার হুমকি দেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। প্রয়োজনে রাস্তায় নামবেন তবুও সরকারের ব্যর্থতা তুলে ধরবেন বলেও জানান এরশাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ