1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ৩৫টি ছাগলের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৪২ Time View

triankkচুয়াডাঙ্গা জেলায় অসংখ্য অরক্ষিত রেল গেইটে প্রায়ই দুর্ঘটনা ঘটতে দেখা যায়। তবে এবার ট্রেনে কাটা পড়েছে ৩৫টি ছাগল। আয়ের সর্বস্ব হারিয়ে এখন দিগ্বিদিক ছুটেছেন ছাগলগুলির মালিক রেলবস্তি পাড়ার বৃদ্ধা করিমন খাতুন। সহায় সম্বল হারিয়ে রেললাইনের ধারে দাঁড়িয়ে বিলাপ করছেন ভূমিহীন ফাতেমা খাতুন ।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর রেল স্টেশনের কাছে । 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী রুপসা এক্সপ্রেস মোমিনপুর রেলস্টেশন সংলগ্ন স্থানে পৌঁছায়। ওই স্টেশনের কাছেই রেলগেট । তবে গেইটে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা । ওই রেলগেইট পার হয়ে রেল লাইনের পাশের মাটির রাস্তা দিয়ে চলাচলকারি নসিমন-করিমন (ভটভটি)র শব্দ শুনে ছাগলগুলো রেল লাইনের উপরে উঠে পড়লে চলন্ত ট্রেনে কাটা পড়ে। এ সব ছাগলের মধ্যে মুন্সীগঞ্জ রেল বস্তিপাড়ার মৃত শুকুর আলীর স্ত্রী করিমন খাতুনের ২০টি ও সিরাজের স্ত্রী ফাতেমা বেগমের ১৫টি।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার সাদাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ