1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

জিহাদের জন্য ভারতে আল-কায়েদার শাখা খোলার ঘোষণা আল জাওয়াহিরির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৩০ Time View

al kaiyadaআন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরি দক্ষিণ এশিয়ায় জিহাদের পতাকা উড়াতে চান। এ জন্য তিনি ভারতে আল-কায়দার একটি শাখা খোলার ঘোষণা দিয়েছেন।

বুধবার অনলাইনে পোস্ট করা ৫৫ মিনিটের এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। ওই ভিডিও বার্তায় তিনি আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা ওমরের প্রতি আনুগত্য ঘোষণা করেন।

আল জাওয়াহিরি বলেন, ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার এই শাখা বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের মুসলিমদের জন্য একটি শুভ সংবাদ।

দক্ষিণ এশিয়ায় জিহাদের পতাকা উড্ডীন করতে এবং অন্যায় ও অবিচার থেকে এ এলাকার মুসলমানদের উদ্ধারে আল-কায়েদার এ শাখা এ অঞ্চলের মুসলামনদের জন্য খুশির খবর বলে অভিহিত করেন তিনি।

তিনি বলেন, ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার এ শাখা মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের আসাম, গুজরাট, জম্মু ও কাশ্মীর রাজ্যের মুসলমানদের অবিচার থেকে রক্ষা করবে।

ভিডিও বার্তায় আল জাওয়াহিরি বলেন, ইমাম শেখ ওসামা বিন লাদেনের বার্তা ছড়িয়ে দেয়ার জন্যই তৈরি হয়েছিল এই সংগঠনটি (আল-কায়েদা)। আল্লাহ তাকে (লাদেন) রহম করুন।


মুসলিম উম্মার প্রতি আল-কায়েদা প্রধান আহ্বান করেছেন, ভূখণ্ড স্বাধীন করার জন্য, ইসলামী সার্বভৌমত্ব ও খলিফাযুগ ফিরিয়ে আনতে আল-কায়েদার শত্রুদের বিরুদ্ধে জিহাদ গড়ে তুলুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ