1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
চমকে দিলেন পরীমনি, ভক্ত লিখেছেন ‘বাংলার লেডি সুপারস্টার’ যোগ্যরাই পাবেন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড : পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল বৈশ্বিক সংকটেও কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর বিএমডিএ’র চলমান কাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিতে আসবে নতুন বিপ্লব : বাণিজ্যমন্ত্রী জেলা পরিষদকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই: অধ্যাপক মামুন মাহমুদ চমক ছাড়াই নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়

রাজধানীর মগবাজারে ৩ জন নিহতের ঘটনায় কালা বাবুর সহযোগী আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০১৪
  • ১০০ Time View

mogbazarr রাজধানীর মগবাজারে সন্ত্রাসীদের গুলিতে ৩ জন নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত কালা বাবুর এক সহযোগীকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার  রাতে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে তদন্তের স্বার্থে আটককৃতের নাম-পরিচয় জানানো হয়নি।

এর আগে রাত ৮টার দিকে মগবাজারের ওয়্যারলেসের ৭৮নং সোনালীবাগের এক বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন-  মুন্না (১৮), বিল্লাল (২২) ও রানু আক্তার (২৩)।  এ ঘটনায় গুলিবিদ্ধ আহত হৃদয়কে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতের মধ্যে মুন্না ও রানু আক্তার ভাইবোন।

জানা যায়, মুন্না ও রানু কিছু দিন আগে একটি ফ্ল্যাট কেনেন। এরপর থেকে প্রায় সন্ত্রাসী কাইল্যা বাবু তাদের কাছে চাঁদা দাবি করে। কিন্তু তারা চাঁদা দিতে অস্বীকার করায় বাবু মুন্না ও রানুদের বাসায় গিয়ে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে গুলিতে মুন্না, বিল্লাল ও রানু আক্তার মারা যান এবং হৃদয় গুলিবিদ্ধ হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ