1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

ভার্জিনিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪
  • ১০০ Time View

biman varআমেরিকার ভার্জিনিয়া রাজ্যে দেশটির একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটির চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি। মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।

স্থানীয় সময় বুধবার সকালে দেশটির অগাস্টা কাউন্টির দিরফিল্ড শহরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা প্রচণ্ড শব্দ ও আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়েছেন।

পুলিশ বলেছে, এফ-১৫ মডেলের ওই বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগে ম্যাসাচুসেটস এয়ার ন্যাশনাল গাডের্র সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর বলতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থলে উদ্ধারকারী পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ম্যাসাচুসেটস এয়ার ন্যাশনাল গাডের্র মুখপাত্র মেজর ম্যাথিউ মুত্তি জানান, সিঙ্গেল সিটের ওই বিমানটিতে কোনো যুদ্ধাস্ত্র ছিল না। উল্লেখ্য, আমেরিকা সমপ্রতি এফ-১৫ মডেলের বিমান চালু করেছে। ইতিমধ্যে ইরাক ও আফগানিস্তানে এই বিমান পাঠানো হয়েছে। এফ-১৫ সি মডেলের একটি বিমান তৈরিতে খরচ হয় তিন কোটি মার্কিন ডলার। সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ