1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

ভৈরবের মেঘনা নদীতে ট্রলারডুবি, ১০ যাত্রী নিখোঁজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০১৪
  • ১২১ Time View

tollarভৈরবের মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় ১০ যাত্রী নিখোঁজ রয়েছে। আজ বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে মেঘনার লালপুর কাঠবাজার এলাকায় এ দুঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস থেকে ডুবুরিসহ উদ্ধারকারী একটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

জানা যায়, দুপুরে ট্রলারটি ৪০ যাত্রী নিয়ে ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যাচ্ছিল। পথে লালপুর কাঠবাজার এলাকায় গেলে হঠাৎ ট্রলারটি ডুবে যায়। এসময় ৩০ যাত্রী সাঁতরে পাড়ে ফিরলেও ১০ যাত্রী নিখোঁজ রয়েছেন।

কিশোরগঞ্জ পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সাভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ