1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

সিটি করপোরেশন নির্বাচন: সংশোধনী বিল উঠছে রোববার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৪৯ Time View

সিটি করপোরেশনের নির্বাচন সংক্রান্ত বিধান সংশোধন করতে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) বিল, ২০১২ রোববার সংসদে উত্থাপন হচ্ছে। টানা ৯ দিন বিরতির পর ওইদিন আবার বসছে সংসদের বৈঠক।

জাতীয় সংসদের ওয়েবসাইটে প্রকাশিত রোববারের দিনের কার্যসূচিতে বিষয়টি অন্তর্ভূক্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিলটি সংসদে উত্থাপন করবেন।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, মূলত সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের বিধান সংশোধন করতেই বিলটি উত্থাপন করা হচ্ছে।

গত ২৯ নভেম্বর ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করে সংসদে আইন পাস করা হয়। ওই আইনে বলা আছে, কোনও সিটি করপোরেশন বিভক্ত হলে বা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।

গত ১ ডিসেম্বর সংসদে পাস হওয়া বিলটি গেজেট আকারে পাস হয়।

সে হিসাবে ২৮ ফেব্রুয়ারি মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন হওয়ার কথা।

গত ৪ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের অনুরোধ জানিয়ে ইসিকে চিঠি দেয়।

নিজেদের মেয়াদে সুযোগ না থাকায় আগের কমিশন ডিসিসিতে নির্বাচন অনুষ্ঠানে অসম্মতি জানায়।

সূত্র জানায়, এ কারণে সরকার ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান করে আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে টানা ৯ দিন বিরতির রোববার বসছে সংসদের মূলতবী বৈঠক। গত ১৬ ফেব্রুয়ারি বৈঠক ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মূলতবী করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ