1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
চমকে দিলেন পরীমনি, ভক্ত লিখেছেন ‘বাংলার লেডি সুপারস্টার’ যোগ্যরাই পাবেন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড : পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল বৈশ্বিক সংকটেও কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর বিএমডিএ’র চলমান কাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিতে আসবে নতুন বিপ্লব : বাণিজ্যমন্ত্রী জেলা পরিষদকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই: অধ্যাপক মামুন মাহমুদ চমক ছাড়াই নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়

চবির দুই শতাধিক শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪
  • ৮৪ Time View

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সভাপতিসহ দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।image_95832_0

হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) নূরুল হাকিম মঙ্গলবার সকালে বিস্ফোরক দ্রব্য আইন ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে এ মামলা করেন।

হাটহাজারীর থানার ওসি ইসমাইল হোসেন জানান, মামলায় বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ১০০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ১২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

গত রোববার সন্ধ্যায় মাঠে খেলা নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়ায় শিবির ও ছাত্রলীগ কর্মীরা।  ওই সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও বোমাবাজির ঘটনা ঘটে। পরে পুলিশ কাঁদুনে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

সংঘর্ষের পর রাতে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে পুলিশ ১৩টি পেট্রোল বোমা, একটি দা ও বেশ কিছু পাথর উদ্ধার করে।

এরপর সোমবার ‘শিবিরনিয়ন্ত্রিত’ ওই হলটি বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দুই পক্ষের মধ্যে গোলাগুলি হলেও ওই সংঘর্ষের ঘটনায় শুধুমাত্র বিশ্ববিদ্যায়টির শিবির নিয়ন্ত্রিত হলে তল্লাশি এবং তাদের বিরুদ্ধে মামলা দিল পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ