1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
চমকে দিলেন পরীমনি, ভক্ত লিখেছেন ‘বাংলার লেডি সুপারস্টার’ যোগ্যরাই পাবেন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড : পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল বৈশ্বিক সংকটেও কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর বিএমডিএ’র চলমান কাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিতে আসবে নতুন বিপ্লব : বাণিজ্যমন্ত্রী জেলা পরিষদকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই: অধ্যাপক মামুন মাহমুদ চমক ছাড়াই নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়

ইউক্রেনে পার্লামেন্ট বিলুপ্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪
  • ৮৯ Time View

ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেনকো পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছেন। আগামী ২৬ অক্টোবর আগাম নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন তিনি।

রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনীর লড়াইয়ে বিপর্যস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দেশটির পূর্বাঞ্চল। এর মধ্যেই এ সিদ্ধান্ত ঘোষণা করলেন পোরোশেনকো।image_95820_0

এদিকে বেলারুশের রাজধানী মিনস্কে আয়োজিত এক সম্মেলনে অংশ নেয়ার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট পোরোশেনকো গুরুত্বপূর্ণ এক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

জাতির উদ্দেশে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে পোরোশেনকো বলেন, বর্তমান পার্লামেন্টের বেশ কয়েকজন সদস্য ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সমর্থক।

তিনি বলেন, ইউক্রেনের অধিকাংশ মানুষ নতুন পার্লামেন্ট চায়। ইউক্রেনের সংবিধান মেনেই তিনি এ পদক্ষেপ নিয়েছেন বলে জানান।

এদিকে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ এনে ইউক্রেন বলছে, দ্বিপক্ষীয় বৈঠকের আগে বাস্তবতাকে পাল্টে দিতে রাশিয়া বিচ্ছিন্নতাবাদীদের বেশে ইউক্রেনে সারি সারি সাঁজোয়া যান পাঠাচ্ছে। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।

এর আগে গতকাল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, ইউক্রেনের সম্মতি থাকুক বা না থাকুক, দেশটিতে মানবিক ত্রাণবাহী গাড়ির আরও একটি বহর পাঠানো হবে।

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনী এবং রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েক হাজার মানুষ। সূত্র: বিবিসি ও গার্ডিয়ান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ