1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

ডিএসইতে সূচক কমলেও বেড়েছে সিএসইতে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০১৪
  • ১১৫ Time View

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৬ পয়েন্ট কমে চার হাজার ৫৪০ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ৭৩৮ কোটি ১৭ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে  ১০৬ কোটি টাকা বেশি।image_95595_0

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি  কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা যায়।

রোববার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ ১০টি কোম্পানি হলো-বেক্সিমকো, এমজেএল বিডি, বিএসআরএম স্টিল, কেপিপিএল, এসিআই লিঃ, বিএসসি, গ্রামীনফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, সেন্ট্রাল ফার্মা ও তিতাস গ্যাস।
অন্যদিকে রোববার সিএসইতে সাধারণ সূচক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৫৭৮ পয়েন্টে। লেনদেন হয়েছে ৫৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি।

সিএসইতে লেনদেন হওয়া ২২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের দাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ