1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল বৈশ্বিক সংকটেও কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর বিএমডিএ’র চলমান কাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিতে আসবে নতুন বিপ্লব : বাণিজ্যমন্ত্রী জেলা পরিষদকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই: অধ্যাপক মামুন মাহমুদ চমক ছাড়াই নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

সিরাজের দু:খ প্রকাশে শান্ত হলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪
  • ৭৯ Time View

রিক্রুটিং এজেন্সির সদস্যে সিরাজ মিয়ার বক্তব্যে ক্ষেপে গেলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। পরে ওই সদস্য দু:খ প্রকাশ করলে মন্ত্রী শান্ত হন।image_95236_0
রাজধানীর লেডিস ক্লাবে বৃহস্পতিবার দুপুরে বায়রা সদস্যদের সঙ্গে জনশক্তি রফতানি ও বাজার সম্প্রসারণ বিষয়ে এক মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় বায়রার সাবেক কার্যকরী সদস্য ও রিতা

ওভারসিজের স্বত্ত্বাধিকারী সিরাজ মিয়ার বক্তব্যের এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

সিরাজ মিয়া তার বক্তব্যে বলেন, ‘আমরা সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই। কিন্তু, হাত পা বেঁধে সাঁতার কাটতে দিলে তো আর হবে না।’

তার এ কথা বলা শেষ না হতেই প্রবাসী কল্যাণমন্ত্রী সিরাজ মিয়াকে ডায়াস থেকে মঞ্চে ডাকেন। সিরাজ মিয়া মন্ত্রীর কাছে গেলে তিনি বলেন, ‘কিভাবে আমি আপনরাদের ব্যবসা করতে দিচ্ছি না। কোন জায়গায় আপনাদের হাত পা বাঁধলাম। এখানে রাজনৈতিক বক্তব্য বন্ধ করুন।’

এরপর বেশ কয়েক মিনিট মন্ত্রী রাগান্বিত হয়ে বক্তৃতা দেন। এ সময় বায়রার সাবেক সভাপতি ব্যবসায়ী নুর আলী ও বায়রার বর্তমান সভাপতি আবুল বাশারের মধ্যস্থতায় শেষ পর্যন্ত সিরাজ মিয়া তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলে শান্ত হন মন্ত্রী।

বায়রা সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ সচিব ড. খোন্দকার শওকত হোসেন ও জনশক্তি রফতানি ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএনইটি) মহাপরিচালক বেগম শামসুন্নাহারসহ বায়রার সদস্যরা উপস্থিত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ