1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি তরুণ নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৬৫ Time View

হেবরন ট্রাজেডির স্মরণ বার্ষিকীতে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনে। অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন এক ফিলিস্তিনি তরুণ।

২০ বছর বয়সী ওই ফিলিস্তিনি তরুণ পশ্চিম তীরের রামাল্লাহ শহরের নিকটবর্তী একটি ইসরায়েলি সেনা তল্লাশি চৌকিতে দখলদার সেনাদের গুলিতে নিহত হন।

এছাড়া শুক্রবার জুমার নামাজের পর হেবরন ও অধিকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদের বাইরে ইসরায়েলি সেনাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের।

আল আকসা মসজিদের বাইরে জুমার নামাজের পর সমবেত মুসল্লিরা বিক্ষোভ শুরুর প্রস্তুতি গ্রহনকালে ইসরায়েলি সেনারা মুসল্লিদের ওপর নির্বিচারে টিয়ার গ্যাস এবং ধুম্র বোমা নিক্ষেপ করে বলে জানায় সংবাদমাধ্যম।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ চলাকালীন সময়েই ইসরায়েলি সেনারা সমবেত মুসল্লিদের ওপর হামলা চালায়। ৫৮ বছর বয়সী ফিলিস্তিনি মুসল্লি উম্ম মোহাম্মদ জানান, নামাজ আদায়ের সময়ই ইহুদি সেনারা মুসল্লিদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ সময় ঘটনাস্থল থেকে চার ফিলিস্তিনিকে আটক করে ইসরায়েলি পুলিশ।

আল আকসা মসজিদ মুসলমানদের অন্যতম পবিত্র স্থান। গত কয়েকদিনে এখানে ইসরায়েলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার আল আকসা থেকে ইসরায়েলি সেনারা ১৮ ফিলিস্তিনিকে গ্রেফতার করে।

১৯৯৪ সালে পশ্চিম তীরের হেবরন শহরের একটি মসজিদে এক ইহুদি চরমপন্থী নামাজ আদায়রত মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ২৯ ফিলিস্তিনি নিহত হন। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের স্মরণে ফিলিস্তিনে প্রতি বছরই বিক্ষোভ ও অন্যান্য কর্মসুচি পালিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ