1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
দৌড়ঝাঁপ-নাচে দক্ষ চীনের রোবট, এখন শুধু ‘বুদ্ধিমান’ হওয়া বাকি মানি চেঞ্জারদের জন্য খুলল ডলার সংরক্ষণের নতুন দুয়ার ব্যাংকে বিদেশি ‍মুদ্রা জমা রাখতে পারবে মানি চেঞ্জাররা ১০ কোটি ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধার প্রতিবাদে সিলেটে মানববন্ধন চট্টগ্রামে ডেঙ্গু ৩ ও হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু কাউকে মানহীন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খেলাপি সিটি গ্রুপ পাচ্ছে ৩ হাজার কোটি টাকার নতুন ঋণ চোখের স্বাস্থ্যসেবায় ১২৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশ নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়

খালেদা-রওশনকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০১৪
  • ২০২ Time View

pm.raw.khaবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদকে পৃথকভাবে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিকেল সোয়া চারটার দিকে প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা শেখ আক্তার হোসেন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডটি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পৌঁছে দেন। খালেদা জিয়ার একান্ত সহকারী শিমুল বিশ্বাস শুভেচ্ছা কার্ডটি গ্রহণ করেন বলেও জানান তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা দুপুরে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের বাসায় ঈদ কার্ড পৌঁছে দেন। রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসিহ কার্ড গ্রহণ করেন বলে প্রেস সচিব জানান।
এর আগে শনিবার খালেদা জিয়ার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছাবার্তা পাঠানো হয়। ওই দিন সকাল ১১ টায় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে পাঠানো হয় ঈদ কার্ডটি। খালেদা জিয়ার পক্ষে সেটি পৌঁছে দেন বিএনপির দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি এবং আসাদুল করিম শাহীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ