1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

পূবালী ব্যাংকের ৩০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১২
  • ২০৯ Time View

পুঁজিবাজারের তালিকাভুক্ত পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামী ৩১ মার্চ গাজীপুরের রাজেন্দ্রপুরের ব্রাক-সিডিএম ঠিকানায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ মার্চ।

কোম্পানির আর্থিক বিবরণীতে উল্লেখ করা হয়েছে, সমাপ্ত অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ৩ দশমিক ৩৮ টাকা এবং শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ২৪ দশমিক ৪৬ টাকা।

ওয়েবসাইট থেকে আরও জানা যায়, ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ানোর জন্য ইজিএম করার সিদ্ধান্ত নিয়েছেন। পরিচালনা পর্ষদ ব্যাংকের অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা থেকে দুই হাজার কোটি টাকা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন।

কোম্পানির ইজিএম আগামী ৩১ মার্চ গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্রাক-সিডিএম ঠিকানায় বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ