1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

মুক্তিযুদ্ধকালীন ভারতে আটক পাকিস্তানির মুক্তি চান পুত্র

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৬০ Time View

ভারতীয় বন্দিশালায় ৪০ বছরেরও বেশি সময় ধরে আটক ৮০ বছর বয়সী এক পাকিস্তানি নাগরিকের পুত্র তার পিতাকে মুক্তি দেওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানের খাইবার পাখতুনাওয়া প্রদেশের অধিবাসি ওই পাকিস্তানির পিতা ১৯৭১ সাল থেকে ভারতের একটি কারাগারে আটক রয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের একটি পত্রিকা।

খাইবার পাখতুনাওয়ার বাতখেলা শহরের বাসিন্দা গুল রেহমান বলেন, তার পিতা আব্দুল জলিলের বয়স বর্তমানে ৮০ বছরেরও বেশি। ১৯৭১ সালের আগে তার পিতা ও চাচা গোলাম সারওয়ার তৎকালীন পাকিস্তানের পূর্ব অংশ বর্তমান স্বাধীন বাংলাদেশে জীবিকার খোঁজে যান। এর মধ্যেই শুরু হয় বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ।

যুদ্ধে পাকিস্তানের পরাজয়ের পর তাদের আর কোনও খোঁজ পায়নি তাদের পরিবার। পরবর্তীতে পাকিস্তানের ডন পত্রিকার মাধ্যমে তারা জানতে পারেন ওই দুই ভাই ভারতের একটি কারাগারে ৪০ বছরেরও বেশি সময় ধরে আটক আছেন।

পিতা জীবিত আছেন জানতে পেরে তাকে ফিরে পাওয়ার আশায় বুক বাঁধেন গুল রেহমান। আব্দুল জলিলের বয়স বিবেচনা করে তাকে মুক্তি দেওয়ার জন্য গুল রেহমান ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

আব্দুল জলিলের অশীতিপর বৃদ্ধা মাতা বিবি হাওয়া ৪ দশকেরও বেশি সময় ধরে তার ছেলেদের ফিরে আসার প্রতীক্ষায়। তার জীবনের শেষ ইচ্ছা ছেলেদের একবার দেখতে পাওয়া। এভাবেই দাদি বিবি হাওয়ার শেষ ইচ্ছার কথা জানান গুল রেহমান।

স্থানীয়রা জানান, জলিলের সঙ্গে বন্দি হওয়া অন্যরা বহুবছর আগেই জেল থেকে বেরিয়ে গেছেন। কিন্তু জলিলের আর ছাড়া পাওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ