1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

পদ্মা সেতু নির্মাণ করে উচিত জবাব দেয়া হবে : ওবায়দুল

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০১৪
  • ১২৮ Time View

obaidul6যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যথা সময়ে পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন করে রাজনৈতিক প্রতিপক্ষকে উচিত জবাব দেয়া হবে। পদ্মা সেতুর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে রবিবার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে টাকার কোনো ঘাটতি হবে না। বৈদেশিক রিজার্ভ ফান্ড থেকে টাকা এনে পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। বৈদেশিক রিজার্ভ ফান্ড নিয়ে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে আলাপ-আলোচনা ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।

মন্ত্রী বলেন, জুলাই মাসের শেষের দিকে পদ্মা সেতু নির্মাণে নদী শাসনের কার্যাদেশ দেয়া হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্পের (নদী শাসন) প্রকৌশলী শরীফুল ইসলাম সরকার, পদ্মা সেতু প্রকল্পের পুনর্বাসন কর্মকর্তা তোফাজ্জল হোসেন প্রমুখ।

পরে গোপালগঞ্জ যাওয়ার প্রাক্কালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর নির্মাণ প্রকল্প কাজ পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ