1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিছু দক্ষ কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন সৌদির সঙ্গে আলোচনায় ইরানের; বিদেশি সেনামুক্ত আঞ্চলিক নিরাপত্তার আহ্বান আরাঘচির আলিবাবার সঙ্গে রিমার্কের চুক্তি, পণ্য কিনতে পারবেন বিদেশিরাও দাম্মামে বিমানের ফ্লাইট ৭ নভেম্বর থেকে, রিয়াদে বন্ধই থাকছে ‘ফেভারিট’ বাংলাদেশের সাথে ফাইনাল খেলতে চান ভারত কোচ বিদেশি বিনিয়োগকারীদের অনুকূলে অগ্রাধিকার শেয়ার ইস্যুর অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক ইসরায়েলকে সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি প্রিমিয়ার ব্যাংকে আরও ৩ স্বতন্ত্র পরিচালক মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে সমাবেশ

ডলারের বিপারীতে ইয়েনের দাম কমেছে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৯৬ Time View

গত সাত মাসে এই প্রথমবারের মতো ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের দাম সর্বোচ্চ পর্যায়ে কমেছে। বিশ্ব মুদ্রা বাজারে ইয়েনের শক্তিশালী অবস্থান জাপানের রপ্তানি এবং অভ্যন্তরীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে এমন অবস্থার মধ্যে ইয়েনের দাম পড়ে গেল।

গত ১৪ ফেব্রুয়ারির পর থেকে ইয়েনের মূল্য কমেছে সর্বোচ্চ ৩ দশমিক ৭ শতাংশ। ইয়েনের মূল্য কমে যাওয়ায় জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের মুনাফা কমে যাচ্ছে। ফলে অনেকে দেশের বাইরে উৎপাদনের চিন্তা করছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে।

বৃহস্পতিবার ডলারের বিপরীতে ইয়েনের মূল্য ৮০ দশমিক ৩০ ইয়েন থেকে সর্বোচ্চ ৮০ দশমিক ৪০ পর্যন্ত উঠেছে। গত জুলাইয়ের পর ইয়েনের এটিই সর্বোচ্চ দর‌।

এদিকে ইয়েনের এই মূল্যপতনের মূল কারণ হিসেবে জাপানের কেন্দ্রীয় ব্যাংকের নীতিকে দায়ী করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে বাইরে থেকে ১০ লাখ কোটি ইয়েনের বিভিন্ন সম্পদ কেনার চিন্তা করছে।

এর আগে ইয়েনের মূল্য বৃদ্ধির কারণে দেশের বাইরে গাড়ি রপ্তানিতে খরচ বেড়ে যায়। ইয়েনের মূল্য বেড়ে যাওয়ায় গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিশেষ করে টয়োটা, হোন্ডা এবং মিতসুবিশি ব্যাপক ক্ষতির সম্মুক্ষীন হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ