1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে : পাট প্রতিমন্ত্রী দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি নওগাঁয় বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে নির্যাতিত গণমাধ্যমকর্মীদের তালিকা করা হচ্ছে : তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : অর্থমন্ত্রী খাল খনন বিপ্লব সমাপ্ত হলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত : পানিসম্পদমন্ত্রী কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল ২ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল কিউবা কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার, আটক ১০

মেহেরপুরে বাস উল্টে নিহত ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০১৪
  • ৭৩ Time View

মেহেরপুর শহরের কলেজ মোড়ে যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ যাত্রী। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।image_86028_0

বৃহস্পতিবার সকাল ১০টার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়ক এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, কুষ্টিয়া থেকে একটি যাত্রীবাহী বাস মেহেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। দ্রুতগতির বাসটি মেহেরপুর শহরে ঢোকার আগে কলেজ মোড়ে বাঁক নেয়ার সময় দুই সাইকেল আরোহীকে সামনে পড়ে। তাদের বাঁচাতে গিয়ে ব্রেক করলে বাসটি উল্টে যায়।
এতে ওই দুই সাইকেল আরোহী ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৪০), ও শরিফুল ইসলাম (৩৬) এবং বাসের হেলপার মেহেদী হাসান (২২) ও যাত্রী শান্ত (২৩) ঘটনাস্থলেই মারা যান।
মেহেরপুর সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনাস্থলে রাস্তার দু’পাশে ট্রাক দাঁড় করিয়ে রাখায় সামনে পিছে দেখতে না পাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা এলাকাবাসীর। শহরের কোথাও কোনো ট্রাক স্ট্যান্ড না থাকায় দীর্ঘদিন থেকে সেখানে রাস্তার দু’পাশে ট্রাকগুলো দাঁড় করিয়ে রাখা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ