1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

ক্রীড়াক্ষেত্রে ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতার আহ্বান প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৪৪ Time View

ব্যবসায়ীসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে খেলোয়াড়দের পৃষ্ঠপোষকতা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশে অনেক নামী-দামী ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সরকারের পাশাপাশি তারা যদি খেলোয়াড়দের পাশে দাঁড়ান, তবে ক্রীড়াক্ষেত্রে আমরা আরো সমৃদ্ধ হতে পারবো। পৃষ্ঠপোষকতা দিয়ে খেলোয়াড় তৈরি করতে পারলে প্রতিষ্ঠানের সুনামও বাড়বে।’

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ক্রীড়া পুরস্কার ২০০৮ ও ২০০৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশ দিন দিন উন্নত করছে। এর পাশাপাশি আমাদের দেশীয় খেলার দিকেও লক্ষ্য রাখতে হবে। দেশীয় খেলাগুলো যাতে হারিয়ে না যায়, সেদিকে আমাদের নজর দিতে হবে। এসব খেলার জন্য প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের আগামী প্রজন্ম হবে জ্ঞান-বিজ্ঞানে আরও সুশিক্ষিত। আমরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। আমাদের হেরে গেলে চলবে না। একদিন অবশ্যই ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ