1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত ইতিবাচক: স্পিকার ২ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ আসেনি কর্মসৃজন প্রকল্পের তহবিল, ‘কামলার হাটে’ মিলছে না কাজও সার্কাস ও যাত্রায় অশ্লীলতার অভিযোগে সোনামুখী মেলা বন্ধ ক্ষমা চাইলেন ‘বাংলাদেশ থাকবে না’ বলা সেই ভারতীয় সাংবাদিক ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা মোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সই ডেমোক্র্যাটদের বড় জয়ে চাঙা শেয়ারবাজার ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত

ব্রাজিলের ভয়টা যেখানে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০১৪
  • ১৪২ Time View

neymar9দেশের মাটিতে বিশ্বকাপ জিতবে ব্রাজিল। এমন স্বপ্নে বিভোর গোটা ব্রাজিলবাসী। স্বপ্ন বুনছেন সারা বিশ্বের ব্রাজিলভক্তরাও। কিন্তু বিশ্বকাপ জয়ের রাস্তাটা যে সহজ নয় তা সবারই জানা। আর সেই বিষয়টি সবচেয়ে ভাল জানেন ব্রাজিলকে ২০০২ সালে বিশ্বকাপ জেতানো কোচ লুইস ফিলিপ স্কোলারি। এবারও দেশের মাটিতে দলকে বিশ্বকাপ এনে দেয়ার গুরু দায়িত্ব তার কাঁধেই। তাই দলের দুর্বলতা নিয়ে ভয়টাও এটকু বেশী স্কলারির।

ফুটবলের টেকনিক্যাল জিনিয়াস লুইস ফিলিপ স্কলারির ভয় দলের রক্ষণভাগ নিয়ে। গত রোববার ব্রাজিলের প্রশিক্ষণ শিবির শেষে একদিনের ছুটি ঘোষণা করেছেন স্কলারি।

প্রশিক্ষণ পর্ব শেষে স্কলারি নিজের দলের দুর্বলতা নিয়ে খোলাখুলি আলোচনা করেন। আর সেই আলোচনায় উঠে আসে রক্ষণ নিয়ে তার দুশ্চিন্তার বিষয়টি। আর এসময় তিনি বলেন, ‘গত বছর ওয়েম্বেলিতে ব্রাজিল ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরেছে। সে সময় দলের রক্ষণভাগে যে দুর্বলতা ছিল এখনও সেই দুর্বলতা কাটিয়ে উঠতে পারিনি আমরা।’

তবে ব্রাজিল ভক্তদের মধ্যে যে তথ্যটা আরও বেশী ভয় জাগাবে তা হল সেই রক্ষণ দুর্বলতায় এখনও ভুগছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এ বিষয়ে সাম্বা কিংসদের কোচ বলেন, ‘আমরা এক সপ্তাহব্যাপী একটি পরিকল্পনা সাজিয়েছি। আর এই পরিকল্পনা অনুযায়ী প্রতিটি কাজ সম্পন্ন করার আশা রাখি আমরা। রোববারের প্রশিক্ষণ শিবিরে দলের সবাই নিজেদের ঢেলে দিতে পারেনি। এতো দুর্বল রক্ষণভাগ নিয়ে বেশিদূর যাওয়া সম্ভব নয়। তবুও বিশ্বকাপে ভালো করার জন্য আমাদের প্রাণপন চেষ্টা করতে হবে।’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ