1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ধোনির সমর্থনে আকরাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৪৮ Time View

দলের সিনিয়র খেলোয়াড়দের নিয়ে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সমস্যাটা কোথায়? পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার ওয়াসিম আকরাম মনে করেন, দলের সিনিয়র খেলোয়াড়েরা খুব সম্ভবত ধোনির নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন। তিনি এখন কোনো না কোনোভাবে এই সিনিয়র খেলোয়াড়দের দল থেকে বের করে দিতে চাচ্ছেন।
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড দলের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মানসিক দূরত্বের ব্যাপারটি অস্বীকার করে বলেছে, ভারতীয় দলে কোনো সমস্যা নেই। তবে অস্ট্রেলিয়াতে ইএসপিএন-স্টারের ধারাভাষ্য দলের অন্যতম সদস্য ওয়াসিম আকরাম মনে করেন, ‘যা রটে, তার কিছু সত্যতা থেকেই যায়।’
ধোনি দলের সিনিয়র খেলোয়াড়দের, বিশেষ করে শেবাগ ও টেন্ডুলকার সম্পর্কে বলেছেন যে তাঁরা মাঠে মুভমেন্টটা একটু দেরিতে করেন। গত শুক্রবার শ্রীলঙ্কার মহেলা জয়াবর্ধনের একটি দুর্দান্ত ক্যাচ ধরে শেবাগ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ধোনির মন্তব্যের জবাব বেশ ভালোভাবেই দিয়ে দিয়েছেন। ধোনির সেই মন্তব্যে সহমর্মিতাই ঝরেছে ওয়াসিম আকরামের কণ্ঠে। তিনি বলেছেন, ‘আমি ধোনিকে চিনি। সেই খুবই বুদ্ধিমান একজন ক্রিকেটার। সে এমন মন্তব্য খুব ভেবে-চিন্তেই করেছে। নিশ্চয়ই এমন কিছু ঘটেছে, যার কারণে ধোনি দলের সিনিয়রদের সম্পর্কে এমনভাবে বলতে পেরেছে।’
ওয়াসিম আকরাম মনে করেন, ‘ধোনি অবশ্যই দলে সিনিয়র খেলোয়াড়দের নিয়ে সমস্যায় আছে। এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে এবং সে ধীরে ধীরে সিনিয়রদের দল থেকে ছেঁটে ফেলতে চাচ্ছে।’ তিনি ব্যাপারটি ঘুরিয়ে বলেন, ‘হয়তো সিনিয়রদেরও ধোনির অধীনে খেলতে সমস্যা হচ্ছে।’
ওয়াসিম আকরাম বলেন, ‘অস্ট্রেলিয়ার প্রতিটি মাঠই অনেক বড়। এই মাঠে ফিল্ডিং করতে খুব ভালো শারীরিক অবস্থার প্রয়োজন হয়। তিনি শচীন টেন্ডুলকার সম্পর্কে বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে শচীন শারীরিকভাবে পিছিয়ে পড়েছে। টেস্টে আপনি আপনার দলের দুর্বল ফিল্ডারকে শর্ট থার্ডম্যান কিংবা ফাইনলেগে লুকিয়ে রাখতে পারেন। কিন্তু ওয়ানডেতে পারবেন না। তাঁর দুর্বলতা প্রকাশিত হয়েই পড়বে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ