1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

পাবনায় গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুন, ২০১৪
  • ১২১ Time View

পাবনার আতাইকুলার পুষ্পপাড়ায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে আহত আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম (৩০) ইসলাম মারা গেছেন। এনিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হলো চারজন।83336_1

নিহত রফিকুল ইসলাম ধর্মগ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং আওয়ামী লীগ কর্মী।

জানা গেছে, শনিবার রাতের গুলিবর্ষণ ও বোমা হামলার ঘটনায় রফিকুল গুরুতর আহত হন। অবস্থার অবনতি হলে রবিবার সকালে পাবনা জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়।

এদিকে, ওই হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আহ সকাল ৯টা থেকে পাবনা-ঢাকা মহাসড়কের পুষ্পপাড়া এলাকা অবরোধ করে রেখেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, রবিবার রাত সোয়া ৮টার দিকে পুষ্পবাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিবর্ষণ ও বোমা হামলায় ঘটনাস্থলে ধর্মগ্রামের কামাল হোসেনের ছেলে সুলতান মাহমুদ, একই গ্রামের আবদুল মজিদের ছেলে ফজলুর রহমান ফজলু, পার্শ্ববর্তী পীরগাছা গ্রামের আফসার আলীর ছেলে আবদুস সালাম নিহত হন।

ওই হামলার ঘটনায় রফিকুল ইসলাম ও মাসুদুর রহমানে আরো দুজন আহত হন। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে রফিকুলের মৃত্যু হয়। হতাহতরা সবাই স্থানীয় আওয়ামী লীগ কর্মী।

এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে পুলিশ অন্তত নয়জনকে গ্রেপ্তার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ