1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

বান্দরবান সীমান্তে বিজিবি-বিজিপি গোলাগুলি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০১৪
  • ১৯৮ Time View

bgb30বান্দারবান সীমান্তে নিখোঁজ বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমানের লাশ ফেরত আনতে গিয়ে ফের মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলির মুখে পড়েছে বিজিবি সদস্যরা। এনিয়ে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার বিকাল পৌনে চারটার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দোছড়ি এলাকার পাইনছড়ির ৫০ থেকে ৫২ নং সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার বিজিবিকে লক্ষ্য করে বিজিপির গুলি ছোঁড়ার পর থেকে নিখোঁজ নায়েক সুবেদার মিজানুর রহমানের লাশ শুক্রবার বিকালে ফেরত দেয়ার কথা ছিল মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর। 

সে অনুযায়ী বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহম্মদ আলী ও কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল ফরিদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা শুক্রবার বিকাল ৩টায় পাইনছড়ির ৫২ নম্বর পিলারের কাছে একটি কফিন নিয়ে অবস্থান করে। এ সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী লাশ ফেরত না দিয়ে বিজিবির কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোঁড়ছে।

এর আগে সকালে বান্দারবান সীমান্তের তুর্মর, ঘুনধুম, আশারতলি এলাকায় মিয়ানমারের সেনাবাহিনী রণসজ্জায় সজ্জিত হয়ে অবস্থান নেয়। এতে সীমান্তে বসবাসকারী লোকজনদের মধ্যে আতংক-উৎকণ্ঠা দেখা দেয়।

নিখোঁজ বিজিবি সদস্যের লাশ ফেরত না দিয়ে  মিয়ানমারের সেনাবাহিনী রণসজ্জা নেয়ায় দোছড়ি সীমান্তে বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়। সেনাবাহিনীর ইনফ্রেন্টরি ব্রিগেডের একটি দল এখনও নাইক্ষ্যংছড়িতে অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ